Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

রোহিঙ্গার বসতঘরে মিলল ৫৮ হাজার ইয়াবা

admin • 17 Jan 2024, 08:51 AM • পঠিত 1 বার
শেয়ার করুন:
রোহিঙ্গার বসতঘরে মিলল ৫৮ হাজার ইয়াবা

কক্সবাজারের উখিয়ায় অভিযান পরিচালনা করে অর্ধ লক্ষাধিক ইয়াবাসহ এক রোহিঙ্গা মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাব।

 

মঙ্গলবার (১৬ জানুয়ারি) উপজেলার বালুখালী ৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ৮/ই-এ ব্লকে এ অভিযান পরিচালনা করে ওই মাদক কারবারিকে গ্রেফতার করে র‍্যাব। ।

 

র‍্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল অ্যান্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। গ্রেফতার মাদক কারবারি ওই ব্লকের মৃত লালুর ছেলে আবদুল আমিন (৩০)।

 

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব জানতে পারে পালংখালীর বালুখালী রোহিঙ্গা ক্যাম্প নম্বর-৮/ই-এ কতিপয় ইয়াবা কারবারি ইয়াবা ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। ওই সংবাদের ভিত্তিতে র‍্যাবের চৌকস আভিযানিক দল মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা কৌশলে পালানোর চেষ্টাকালে এক মাদক কারবারিকে আটক গ্রেফতার র‍্যাব। এসময় অপর এক মাদক কারবারি কৌশলে দ্রুত পালিয়ে যায়। পরে গ্রেফতার মাদক কারবারির বসতঘর তল্লাশি করে ৫৮ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

 

র‍্যাবের কর্মকর্তা আরও জানান, উদ্ধার করা মাদক ও গ্রেফতার এবং পলাতক মাদক কারবারির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।