Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

রোয়াংছড়িতে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ ও পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের প্রতিবাদ সমাবেশ

admin • 14 Mar 2023, 08:55 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
রোয়াংছড়িতে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ ও পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের প্রতিবাদ সমাবেশ

রোয়াংছড়িতে কেএনএফ‌'র গুলিতে মাস্টার ওয়ারেন্ট অফিসার শহীদ নাজিম উদ্দীন হত্যা এবং অপহৃত ৪ শ্রমিকের মুক্তির দাবীতে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ ও পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ।

 

আজ বেলা ৩ ঘটিকায় বান্দরবান জেলার হিলবার্ড থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিল টি বান্দরবান বাজার প্রদক্ষিন করে প্রেস ক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ এর মাধ্যমে শেষ হয়।

কাজী মুজিবুর রহমান বক্তব্যে বলেন, সেনাবাহিনীর উপর যারা গুলি চালায় তারা দেশের স্বাধীনতায় বিশ্বাসী না। অতিশীঘ্রই সরকারকে শান্তিচুক্তি বাতিল করে সন্ত্রাসীদের দমন করতে হবে এবং সেনা ক্যাম্প বৃদ্ধি করতে হবে।

 

উক্ত সমাবেশে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ এর চেয়ারম্যান কাজী মুজিবুর রহমান, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ বান্দরবান জেলা সভাপতি ও আলীকদম উপজেলা চেয়ারম্যান জনাব আবুল কালাম, পিসিএনপি বান্দরবান জেলা সাধারণ সম্পাদক, নাছির উদ্দীন, জেলা দপ্তর সম্পাদক শাহজালাল, জেলা ছাত্রপরিষদ সভাপতি আসিফ ইকবাল, সেক্রেটারী হাবিব আল মাহমুদ, সহ সভাপতি জমির উদ্দীন, তানভীর হোসেন ইমন সহ নাগরিক, ছাত্র ও মহিলা পরিষদের নেতৃবৃন্দ

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।