Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

রোববার ব্যাংকের সব নিয়োগ পরীক্ষা স্থগিত

admin • 28 Oct 2023, 11:18 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
রোববার ব্যাংকের সব নিয়োগ পরীক্ষা স্থগিত

বিএনপি-জামায়াতের ডাকা হরতালের ঘোষণার কারণে বাংলাদেশ ব্যাংকের ব্যাংকার্স সিলেকশন কমিটির (বিএসসি) মাধ্যমে পরিচালিত রোববারের (২৯ অক্টোবর) সব ধরনের নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে।

 

এই কমিটি রাষ্ট্রীয় মালিকানার সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের নিয়োগ পরীক্ষার সাচিবিক দায়িত্ব পালন করে।

 

শনিবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মেজবাউল হক এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, অনিবার্য কারণে ব্যাংকার্স সিলেকশন কমিটির রোববারের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে।

 

এর আগে শনিবার রাজধানীর নয়াপল্টনে আয়োজিত সমাবেশে পুলিশ হামলা চালিয়ে কর্মসূচি বানচালের অভিযোগে আগামীকাল রোববার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি। বিকেলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই হরতালের ঘোষণা দেন।

 

এদিকে, শাপলা চত্বরে মহাসমাবেশকে কেন্দ্র করে তিন শতাধিক নেতাকর্মীকে গ্রেফতারের প্রতিবাদে একইদিন (২৯ অক্টোবর) সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে জামায়াতে ইসলামী। শনিবার রাতে গণমাধ্যমে সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে হরতালের ঘোষণা দেয় জামায়াত।

 

এরপর শনিবার সন্ধ্যায় কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে নিয়োগ পরীক্ষা স্থগিত করার এই সিদ্ধান্ত জানানো হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।