Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

রেললাইনের পাশে পড়েছিল যুবকের গলাকাটা লাশ

admin • 18 Feb 2023, 12:10 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
রেললাইনের পাশে পড়েছিল যুবকের গলাকাটা লাশ

গাইবান্ধা সদরে রেললাইনের পাশ থেকে রাজু (২২) নামে এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে সদর উপজেলার লক্ষিপুর ইউনিয়নের উজির ধরনিবাড়ি গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

 

নিহত কিশোরের বাড়ি জেলার সাদুল্লাপুর উপজেলায়। তিনি পেশায় একজন ইজিবাইক চালক ছিলেন।

 

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদার রহমান মিরর অব বাংলাদেশকে জানান, সকালে উজির ধরনিবাড়ি গ্রামে রেললাইনের পাশে ওই কিশোরের গলাকাটা মরদেহ দেখতে পান স্থানীয়রা।

 

পরে বিষয়টি তারা পুলিশে জানান। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এছাড়া বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।