Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

রেললাইনে ভাঙন,পাশেই পড়েছিল নাটবল্টু

admin • 23 Dec 2023, 01:19 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
রেললাইনে ভাঙন,পাশেই পড়েছিল নাটবল্টু

নাটোরের নলডাঙ্গা উপজেলার বাসুদেবপুরে রেললাইনে ছোট্ট কয়েকটি অংশ ভেঙে যাওয়ায় নাশকতার আশঙ্কা করছেন স্থানীয়রা। এতে এই লাইনে রেল চলাচল করছে ধীরগতিতে। তবে প্রশাসন বলছে এটি নিয়মিত ঘটনা, এরকম ঘটনা ঘটতে পারে। তারপরও বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

 

পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার (২৩ ডিসেম্বর) সকালে নলডাঙ্গা উপজেলার বাসুদেবপুর ঋষিপাড়া এলাকায় রেললাইনের সামান্য অংশ ভাঙা ও বেশ কিছু নাটবল্টু পড়ে থাকতে দেখে স্থানীয়রা।

 

স্থানীয়রা নাশকতার আশঙ্কায় প্রশাসনকে খবর দিলে রেললাইনে ধীরগতিতে রেল চলাচল শুরু হয়। পরে রেল কর্তৃপক্ষ ভাঙা অংশটি মেরামত করে।

 

ঈশ্বরদী রেলওয়ে সার্কেলের সহকারী পুলিশ সুপার ফিরোজ আহমেদ জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন তিনি। রেল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে তিনি জেনেছেন, এটি নাশকতার কোনো ঘটনা নয়। নিয়মিত রেললাইনে ছোটখাটো এরকম ঘটনা ঘটে। তারপরও বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানান তিনি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।