Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

রেললাইনে বসে মোবাইল চালানোয় চরম পরিণতি যুবকের

admin • 15 Oct 2023, 07:15 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
রেললাইনে বসে মোবাইল চালানোয় চরম পরিণতি যুবকের

রংপুরের কাউনিয়ায় কুর্শা ইউনিয়নের শিবু কুঠিরপাড় রেলগেটসংলগ্ন এলাকায় সিয়াম (১৭) নামের এক যুবকের মৃত্যুর খবর পাওয়া গেছে। শনিবার রাতে উপজেলার কুর্শা ইউনিয়নের অন্নদানগর রেলস্টেশনের উত্তরে রেললাইনে বসে মোবাইল চালানোর সময় এ ঘটনা ঘটে।

 

প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা গেছে, উপজেলার কুর্শা ইউনিয়নের শিবু দইটারি গ্রামের আব্দুস সামাদের পুত্র সিয়াম (১৭) শনিবার বিকালে বাইসাইকেলযোগে অন্নদানগরে তার ফুফুর বাড়িতে বেড়াতে যায়। সেখান থেকে সন্ধ্যায় বাড়িতে ফেরার পথে শিবু কুটিরপাড় রেলগেটের পাশে অন্নদানগর রেলস্টেশনের উত্তরে গাছের মধ্যে বাইসাইকেল রেখে রেললাইনের উপর বসে আনমনে মোবাইল চালাতে থাকে।

 

পৌনে ৭টার দিকে পার্বতীপুর থেকে ছেড়ে আসা সান্তাহারগামী রামসাগর এক্সপ্রেস ট্রেনটি সামনা-সামনি আসলে সিয়াম রেললাইন থেকে ওঠে দৌড় দিয়ে পালানোর চেষ্টা করে। এ সময় পাথরে পা পিছলে রেললাইনে পড়ে ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সে শনিবার রাত ১০টার দিকে মারা যায়।

 

কাউনিয়া রেলওয়ে জংশন স্টেশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ নজরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। কুর্শা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল মজিদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।