Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

রেল সেতু দেবে কুড়িগ্রামের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

admin • 14 Oct 2023, 08:21 AM • পঠিত 1 বার
শেয়ার করুন:
রেল সেতু দেবে কুড়িগ্রামের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার সিঙ্গেরডাবরি এলাকায় ফোর জে রেল সেতু দেবে যাওয়ায় কুড়িগ্রামের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম রেল স্টেশনের স্টেশন মাস্টার মো. সামসুযোহা।

খোঁজ নিয়ে জানা গেছে, ঘন ঘন বৃষ্টিপাতের ফলে সেতুটি ক্ষতিগ্রস্ত হওয়ায় শুক্রবার রাত থেকে এই রুটে ট্রেন চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। সেতুটি মেরামত না হওয়া পর্যন্ত কুড়িগ্রাম থেকে ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেস এবং রংপুর এক্সপ্রেসের শাটলসহ চিলমারী রমনা রেলস্টেশন থেকে পার্বতীপুর লোকাল ট্রেনটির চলাচল বন্ধ থাকবে। এতে কুড়িগ্রামের যাত্রীরা পড়েছেন দুশ্চিন্তায়।

কুড়িগ্রাম পৌর শহরের বাসিন্দা মঈনুদ্দিন জানান, আমি ঢাকা যাওয়ার জন্য কুড়িগ্রাম এক্সপ্রেসের টিকিট করেছি। কিন্তু আজ জানতে পারলাম কুড়িগ্রাম থেকে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এখন সরাসরি কুড়িগ্রাম থেকে যেতে না পারলেও বিকল্প পথে কাউনিয়া অথবা লালমনিরহাট যেতে হবে। সেখান থেকে ট্রেনে উঠতে হবে। এখন এতো সকালে গিয়ে কিভাবে ট্রেন ধরবো টেনশনে আছি।

কুড়িগ্রাম রেল স্টেশনের স্টেশন মাস্টার মো. সামসুযোহা জানান, রেল সেতুটি ক্ষতিগ্রস্ত হওয়ায় আপাতত কুড়িগ্রাম থেকে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি সেতু মেরামত না হওয়া পর্যন্ত লালমনিরহাট থেকে ঢাকা যাতায়াত করবে। সেতুটি দ্রুত মেরামতের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।