সেপ্টেম্বরের শুরুতেই আসছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি ইউরেনিয়াম (ফুয়েল) রড। এর মধ্যেই প্রথম ইউনিটকে বিদ্যুৎ উৎপাদনের জন্য তৈরি করতে সব প্রস্তুতি নেওয়া হচ্ছে। আগামী অক্টোবরে উৎপাদনে যেতে পারে প্রথম ইউনিট। ডিফেন্স ফর রিসার্চ ফোরাম বাংলাদেশের একটি সুত্র বিষয় টি নিশ্চিত করেছে ।
রাশিয়া থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসবে ইউরেনিয়াম। বিশেষ উড়োজাহাজে বিশেষায়িত কনটেইনারে আনা হবে এই ইউরেনিয়াম। ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সড়কপথে বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে ইউরেনিয়ামভর্তি বিশেষায়িত কনটেইনার নেওয়া হবে প্রকল্প এলাকা পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার রূপপুরে।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিটে বছরে ৭০-৮০ টন ইউরেনিয়াম প্রয়োজন হবে। প্রতি ১৮ মাস পরপর চুল্লিতে (রিয়্যাক্টর) ইউরেনিয়াম লোড করা হবে। প্রতি কেজি ইউরেনিয়ামের জন্য সরকারের খরচ পড়বে ৫৫০ ডলার।
আশা করা হচ্ছে আগামী বছর থেকে বিদ্যুৎকেন্দ্রটি পরীক্ষামূলকভাবে চালু হবে।





