Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ জাতীয়

রূপগঞ্জে গাজী টায়ার কারখানায় আবারো লুটপাট ও আগুন

admin • 06 Sep 2024, 08:37 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
রূপগঞ্জে গাজী টায়ার কারখানায় আবারো লুটপাট ও আগুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে গাজী টায়ার কারখানায় আবারো লুটপাট করে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এসময় কারখানার বিভিন্ন মেশিনের যন্ত্রাংশ ও লোহার টুকরা লুট করে নিয়ে যেতে দেখা যায় তাদের।

 

এ নিয়ে তিন দফা লুটপাট ও আগুনের ঘটনা ঘটেছে কারখানাটিতে। শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে ৪০ থেকে ৫০ জন দুর্বৃত্ত গাজী টায়ার কারখানায় প্রবেশ করে লোহার যন্ত্রাংশ লুট করতে থাকে। তখন এদেরই একটি অংশ গাজী টায়ার কারখানার ভেতরে ওয়েস্টেজ সেকশনে আগুন লাগিয়ে দেয়। মুহূর্তেই দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে।

এর আগে গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে সরকার পতনের পর প্রথম দফা লুটপাট ও আগুন লাগানো হয় এই কারখানায়। এরপর ২৫ আগস্ট সাবেক সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী গ্রেফতারের পর দ্বিতীয় দফা লুটপাটের পর আগুন দেয় দুর্বৃত্তরা।

এরপর আজ তৃতীয় দফা লুটপাটের পর আগুন দেওয়ার ঘটনা ঘটে।

উল্লেখ্য, গত ২৫ আগস্ট রাত সাড়ে ১০টায় রূপগঞ্জের গাজী টায়ারের এ কারখানায় আগুন দেয় দুর্বৃত্তরা। পরে দীর্ঘ ২১ ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। ঐ ঘটনায় ১৮৭ জনের মতো নিখোঁজ ছিল। ভবনটির ৫ ও ৬ তলা ধসে পড়ায় সেখানে আর উদ্ধার কার্যক্রম চালাতে পারেনি ফায়ার সার্ভিস।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।