Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

রুমায় বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে রেড ক্রিসেন্ট'র উদ্যোগে নগদ অর্থ বিতরন

admin • 13 Nov 2023, 08:56 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
রুমায় বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে রেড ক্রিসেন্ট'র উদ্যোগে নগদ অর্থ বিতরন

বান্দরবানের রুমা উপজেলায় আকস্মিক বন্যায় ২১৫ জন ক্ষতিগ্রস্থদের মাঝে নগদ অর্থ বিতরন করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি।

১৩ নভেম্বর (সোমবার) সকালে রুমা উপজেলা পরিষদ কমপ্লেক্স মিলনায়তনে উপজেলা পরিষদের চেয়ারম্যান উহ্লাচিং মারমা বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে নগদ অর্থ বিতরন করেন।

বাংলাদেশ রেড ক্রিসেন্টের ইউনিট কার্যনির্বাহী সদস্যগাব্রিয়েল ত্রিপুরার সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন রুমা উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ মাহবুবুল হক,রেড ক্রিসেন্ট সোসাইটির রুমা উপজেলা ইউনিটের যুব প্রধান নুরুল আবছার প্রমুখ ।

এ সময় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির রুমা উপজেলা ইউনিটের যুব প্রধান জনাব নুরুল আবছার বলেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে আজকে রুমা উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত ২১৫ জনের মাঝে নগদ ৬ হাজার টাকা করে প্রদান করা হয়েছে। ভবিষ্যতেও রেড ক্রিসেন্ট এর এই কার্যক্রম অব্যাহত থাকবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।