Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

রুমায় কেএনএফ'র গুলিতে আহত ১

admin • 13 Feb 2024, 08:16 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
রুমায় কেএনএফ'র গুলিতে আহত ১

নিজস্ব প্রতিবেদক,বান্দরবানঃ

বান্দরবান জেলার রুমা উপজেলায় পাহাড়ি সশস্ত্র সন্ত্রাসী গ্রুপ কেএনএফ এর গুলিতে ১জন আহত হয়েছে। আজ (মঙ্গলবার) উহ্লাচিং মারমা (৩৭) নামে এক ব্যাক্তিকে গুলি করে হত্যা চেষ্টা করেছে পাহাড়ি সশস্ত্র সন্ত্রাসী গ্রুপ কেএনএফ।

 

স্থানীয়দের দাবি চাঁদা না পেয়ে উক্ত ব্যাক্তিকে হত্যা চেষ্টা করেছে কেএনএফ। তবে কেএনএফ বলছে উহ্লাচিং মারমা একজন জনসংহতি সমিতি (জেএসএস) এর সদস্য। কেএনএফ এর দেওয়া তথ্যমতে গত(সোমবার) রাতে জেএসএস সন্ত্রাসীরা চাঁদাবাজি ও ধ্বংসাত্মক কার্যকলাপ পরিচালনার উদ্দেশ্যে একটি জুমঘরে মিটিংয় করছিক, কেএনএফ এর ইন্টেলিজেন্স শাখার উক্ত খবরের ভিত্তিতে তাদের বিরুদ্ধে অপারেশন চালিয়েছি আমরা। এ সময় জেএসএস-এর সক্রিয়কর্মী একজন আহত হয় এই অপারেশনে অংশগ্রহণ করেছিল কেএনএফ এর একটি কমান্ডো টিম।

 

উক্ত ঘটনার রুমা বাজার এলাকায় গাছের গুড়ি ফেলে সড়ক অবরোধ ও মানবন্ধন করেছে এলাকাবাসী। মানববন্ধনের রুমা উপজেলা চেয়ারম্যান উহ্লাচিং মারমা বলেন,"রুমা উপজেলাতে আগে শান্তি শৃঙ্খলা বজায় রেখে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমরা সকলে শান্তিভাবে বসবাস করে আসছি। তবে কয়েকবছর ধরে একটি নতুন সংগঠন কেএনএফ সৃষ্টি হওয়ার পর থেকে আর কোন পাবর্ত্য অঞ্চলে শান্তি ফিরে আসতে সুযোগ দেয়নি। আমরা চাই সকল জাতিকে নিয়ে বসবাস করতে। কোন জাতির উপর জোর জুলুম দিয়ে বসবাস করতে নয়"।

 

তবে এ ঘটনার ৯ ঘন্টা পর আজ বিকাল ৪ ঘটিকার সময় উক্ত এলাকায় আবারও হামলা চালিয়েছে কেএনএফ। বর্তমানে উক্ত এলাকায় বেশ থমথমে অবস্থা বিরাজ করছে। পরিস্থিতি যেকোনো সময় ঘোলাটে হয়ে যেতে পারে ধারণা করছে এলাকাবাসী।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।