Thursday, 3 September 2026
শিরোনাম
রাজনীতি

রিমান্ড শেষে বিএনপির ৪ নেতা কারাগারে

admin • 09 Nov 2023, 07:41 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
রিমান্ড শেষে বিএনপির ৪ নেতা কারাগারে

পৃথক মামলায় রিমান্ড শেষে বিএনপির চার নেতাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। তারা হলেন-বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, ব্যারিস্টার শাহজাহান ওমর (বীরউত্তম) ও দলটির মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপন।

 

বৃহস্পতিবার (০৯ নভেম্বর) বিএনপির এই চার নেতাকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্ত কর্মকর্তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

   

রাজধানীর পল্টন মডেল থানায় পুলিশ কনস্টেবল হত্যার ঘটনায় করা মামলায় ৬ দিনের রিমান্ড শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপনকে কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রশিদুল আলম। তদন্তকারী কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন আদালত।

 

প্রধান বিচারপতির বাসভবনে হামলার অভিযোগে রমনা থানায় দায়ের করা মামলায় গ্রেপ্তার বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক রফিকুল ইসলাম। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শেখ সাদীর আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

 

বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক আইন প্রতিমন্ত্রী ব্যারিস্টার শাহজাহান ওমরকে (বীরউত্তম) বাসে অগ্নিসংযোগের অভিযোগে রাজধানীর নিউ মার্কেট থানায় দায়ের করা মামলায় কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।