Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

রিজার্ভ বাড়ায় দেশের অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে :বাণিজ্য উপদেষ্টা

admin • 31 Oct 2024, 10:03 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
রিজার্ভ বাড়ায় দেশের অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে :বাণিজ্য উপদেষ্টা

বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, দেশীয় শিল্পের বিকাশে সরকার কার্যকর পদক্ষেপ নিচ্ছে। এতে ব্যবসায়ীদের আত্মবিশ্বাস বৃদ্ধি পাচ্ছে। তিনি আরো বলেন, আমাদের রিজার্ভ বাড়ায় দেশের অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে।

উপদেষ্টা আজ সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক বিশেষ পর্যালোচনা সভায় একথা বলেন। পর্যালোচনা সভায় দেশের শীর্ষ ব্যবসায়ী নেতৃবৃন্দ ও বাণিজ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ অংশ নেন।

বাণিজ্য উপদেষ্টা বলেন, তিন মাসের মধ্যে সব কিছু করা সম্ভব না। তবে আমরা কাজ করে যাচ্ছি। আজ হোক, কাল হোক রাষ্ট্র ক্ষমতায় রাজনৈতিক সরকার আসবে। আমরা যতটুকু সময় আছি দেশের জন্য কাজ করে যাবো।

সালেহউদ্দিন আহমেদ আরো বলেন, খাদ্য, জ্বালানি, সার ও কীটনাশক খাতকে সরকার অগ্রাধিকার দিচ্ছে। এ সকল খাতে প্রাইভেট সেক্টরের জন্য সরকারের সহযোগিতা থাকবে। সরকার প্রাইভেট সেক্টরকে ডেভেলপ করার চেষ্টা করছে।

ব্যবসায়ী নেতৃবৃন্দ সরকারের দেশীয় শিল্পের বিকাশে গৃহীত পদক্ষেপের প্রশংসা করেন। তাঁরা প্রাইভেট সেক্টরের সার্বিক উন্নয়নে ওয়ান স্টপ সার্ভিস সেন্টার চালু, ঔষুধ, চামড়া, গার্মেন্টস ও অন্যান্য শিল্পের সাথে সম্পর্কিত পণ্য আমদানিতে ডিউটি ট্যাক্স কমানো-সহ নিরবচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতের আহ্বান জানান।

অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মোহাং সেলিম উদ্দিন, স্কয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী, ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালের চেয়ারম্যান আব্দুল মোক্তাদির, এপেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নাসিম মঞ্জুর, প্রাণ গ্রুপের পরিচালক উজামা চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।