Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

রিজভীর মিছিলে পুলিশের লাঠিপেটার অভিযোগ

admin • 12 Dec 2023, 08:40 AM • পঠিত 1 বার
শেয়ার করুন:
রিজভীর মিছিলে পুলিশের লাঠিপেটার অভিযোগ

সরকারের পদত্যাগের দাবিতে বিএনপির ডাকা ৩৬ ঘণ্টা অবরোধের সমর্থনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর নেতৃত্বে বের করা মিছিলে হামলা করেছে পুলিশ। সোমবার (১১ ডিসেম্বর) সাড়ে ৮টার দিকে নয়াপল্টনের কাছে এই হামলা করা হয়।

 

এ সময় পুলিশের হামলা ও লাঠিপেটায় ২০জনের মতো নেতাকর্মী আহত হয়েছেন বলে অভিযোগ করেছেন রিজভী। আটক করা হয়েছে বেশ কয়েকজন নেতাকর্মীকে।

 

রিজভী বলেন, রাত সাড়ে ৮টার দিকে নাইটএঙ্গেল মোড় থেকে মিছিল নিয়ে নয়াপল্টনের কাছাকাছি ভাসানি ভবনের সামনে গেলে পুলিশ অর্তর্কিতভাবে মিছিলে হামলা ও লাঠিপেটা করে। পুলিশের হামালা থেকে নেতাকর্মীরা রুহুল কবির রিজভীকে নিরাপদে সরিয়ে নেন।

   

এ সময় উপস্থিত ছিলেন- ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, মহানগর বিএনপির সদ্য নাদিয়া পাঠান পান, ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ওমর ফারুক কাওসার, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাবেক আহ্বায়ক জসিম শিকদার রানাসহ ছাত্রদল, যুবদল ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।