Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

রাস্তা বন্ধ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়নি: মার্কিন দূতাবাস

admin • 23 Oct 2023, 08:39 AM • পঠিত 3 বার
শেয়ার করুন:
রাস্তা বন্ধ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়নি: মার্কিন দূতাবাস

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসের বৈঠকে ২৮ অক্টোবর রাস্তা বন্ধ করা নিয়ে কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছে দূতাবাস।

রবিবার (২২ অক্টোবর) রাতে যুক্তরাষ্ট্র দূতাবাসের মুখপাত্র ব্রায়ান শিলার সাংবাদিকদের এক ক্ষুদে বার্তায় এ কথা জানান।

এর আগে দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন পিটার হাস। বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, বৈঠকে রাষ্ট্রদূত জানতে চেয়েছেন বিএনপি যে একটি বিরাট কর্মসূচি দিয়েছে সেখানে অনেক লোক নিয়ে আসবে, আপনারা রাস্তাঘাট বন্ধ করে দেবেন কি না কিংবা অন্য কিছু করবেন কি না।

জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, ঢাকা আসা তো সবারই প্রয়োজন, একটা রোগীর ঢাকা আসা প্রয়োজন, বিদেশে যেতে হলে ঢাকায় আসা প্রয়োজন। সবকিছু তো ঢাকাকেন্দ্রিক। কাজেই আসা-যাওয়া বন্ধ করার কোনো প্রশ্নই আসে না।

যদিও বৈঠক শেষে পিটার হাস সাংবাদিকদের কিছু বলেননি। রাতে এ বিষয়ে দূতাবাসের বক্তব্য জানালেন মুখপাত্র ব্রায়ান শিলার।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।