Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

রাষ্ট্রপতির সঙ্গে ইসির সাক্ষাৎ রোববার

admin • 01 Nov 2023, 03:07 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
রাষ্ট্রপতির সঙ্গে ইসির সাক্ষাৎ রোববার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সর্বশেষ প্রস্তুতি অবহিত করতে আগামী রোববার (০৫ নভেম্বর) রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। বুধবার (১ নভেম্বর) ইসি সূত্রগুলো বিষয়টি নিশ্চিত করেছে।

 

কর্মকর্তারা বলছেন, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন পুরো কমিশন ওই দিন রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবেন।

 

চলতি মাসের প্রথমার্ধেই সংসদ নির্বাচনের তফসিল হতে পারে। এক্ষেত্রে ডিসেম্বরের শেষ অথবা জানুয়ারির প্রথম সপ্তাহে ভোটগ্রহণের প্রস্তুতি নিচ্ছে সংস্থাটি।

 

তফসিল ঘোষণার প্রায় সব প্রস্তুতি সম্পন্ন করেছে ইসি। রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের কয়েক দিনের মধ্যেই তফসিল ঘোষণা হতে পারে।

 

এদিকে বুধবার (১ নভেম্বর) বিকেলে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের সঙ্গেও সাক্ষাৎ করবে ইসি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।