Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

রাষ্ট্রপতির সঙ্গে ইসির সাক্ষাত আজ

admin • 09 Nov 2023, 08:30 AM • পঠিত 1 বার
শেয়ার করুন:
রাষ্ট্রপতির সঙ্গে ইসির সাক্ষাত আজ

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক প্রস্তুতি অবহিত করতে বঙ্গভবনে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এতে নেতৃত্ব দেবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

   

বৃহস্পতিবার (৯ নভেম্বর) দুপুর ১২টায় সাক্ষাতের সময় দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। বুধবার (৮ নভেম্বর) ইসি সচিব মো. জাহাংগীর আলম এ তথ্য জানিয়েছেন।

 

ইসি সচিব বলেন, রাষ্ট্রপতিকে নির্বাচনের প্রস্তুতি সংক্রান্ত সব ধরনের অগ্রগতির বিষয়ে অবহিত করবেন কমিশন। এছাড়া প্রস্তুতি নিয়ে রাষ্ট্রপতির পরামর্শ ও নির্দেশনা থাকলে তাও শুনবেন। তবে তফসিল ঘোষণার এখতিয়ার সম্পূর্ণ নির্বাচন কমিশনের।

     

সচিব আরও বলেন, আগামী বুধবারের মধ্যে দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হবে। সম্পূর্ণরূপে নির্বাচনের তফসিল ঘোষণার মতো পরিবেশ রয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন আয়োজনে বদ্ধপরিকর ইসি।

   

জানা গেছে, রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের কয়েকদিনের মধ্যেই বাংলাদেশ টেলিভিশনে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তফসিল ঘোষণা করতে পারেন সিইসি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।