Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

রাষ্ট্রপতির দণ্ড মওকুফ পাওয়াদের তালিকা চেয়ে লিগ্যাল নোটিশ

admin • 25 Aug 2024, 12:23 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
রাষ্ট্রপতির দণ্ড মওকুফ পাওয়াদের তালিকা চেয়ে লিগ্যাল নোটিশ

রাষ্ট্রপতির কাছে ১৯৯১ সালের জানুয়ারি থেকে ২০২৪ সালের জুলাই পর্যন্ত কতজনের কারাদণ্ড মওকুফ বা হ্রাস করা হয়েছে, তা জানতে একটি লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

রোববার সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মো. ওমর ফারুক এ নোটিশ পাঠিয়েছেন।

নোটিশে বলা হয়েছে, রাষ্ট্রপতির এই ক্ষমতার অপব্যবহার হয়েছে কিনা, কিংবা রাজনৈতিক প্রভাব বা উদ্দেশ্য এতে যুক্ত রয়েছে কিনা, তা খতিয়ে দেখা প্রয়োজন।

এতে আরো বলা হয়, রাষ্ট্রপতি যাদের দণ্ড মওকুফ করেছেন, তাদের তালিকা এবং কোন প্রক্রিয়ায় এটি করা হয়েছে, তা ১৫ দিনের মধ্যে সরবরাহ করতে হবে। অন্যথায় এ বিষয়ে উচ্চ আদালতে রিট দায়ের করা হবে বলে উল্লেখ করা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।