Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

রাষ্ট্রপতির অপসারণ ইস্যুতে সিদ্ধান্ত জানায়নি বিএনপি:হাসনাত আব্দুল্লাহ

admin • 26 Oct 2024, 09:31 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
রাষ্ট্রপতির অপসারণ ইস্যুতে সিদ্ধান্ত জানায়নি বিএনপি:হাসনাত আব্দুল্লাহ

রাজধানীর গুলশান বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপি নেতৃবৃন্দের সাথে বৈঠক করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ এবং জাতীয় নাগরিক কমিটি আহ্বায়ক নাসিরুদ্দিন পাটোয়ারী ও সদস্য আকতার হোসেনসহ ৭ ছাত্রনেতা।

 

শনিবার (২৬ অক্টোবর) বিকাল ৫টা ১৫ মিনিটে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলটির অন্য নেতাদের মধ্যে বৈঠকে উপস্থিত ছিলেন- বিএনপির স্থায়ী কমিটি সদস্য সালাহউদ্দিন আহমেদ ও যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। বৈঠকে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীও যোগ দেন।

   

বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। তিনি জানান, চলমান পরিস্থিতি নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে ধারাবাহিক বৈঠকের  অংশ হিসেবে আজ বিএনপির সঙ্গে আমাদের বৈঠক হয়েছে। 

 

হাসনাত বলেন, মূলত তিনটি বিষয়ে আমরা আলোচনা করেছি। এর মধ্যে ছিলো, প্রোক্লেমেশন অব সেকেন্ড রিপাবলিক (দ্বিতীয় প্রজাতন্ত্রের ঘোষণা), চুপ্পুর অপসারণ ইস্যু ও জাতীয় ঐক্য ধরে এই সরকারের ধারাবাহিকতা ধরে রাখা। বিএনপি নেতৃবৃন্দ বলেছেন, এসব বিষয়ে তারা তাদের ফোরামে আলোচনা করবেন।

 

তিনি আরও উল্লেখ করেন, ইতোমধ্যে আমরা জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলনের সাথে এসব ইস্যুতে বৈঠক করেছি। তারা এসব বিষয়ে আমাদের সাথে একমত পোষণ করেছেন।  

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।