Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

রামপুরায় ৫ তলা ভবনে আগুন, নিহত ১

admin • 09 Mar 2023, 10:55 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
রামপুরায় ৫ তলা ভবনে আগুন, নিহত ১

রাজধানীর রামপুরা এলাকার উলন রোডের একটি ভবনের পঞ্চম তলার ছাদে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ দুর্ঘটনায় দিপু নামের একজন মারা গেছেন।

 

এলাকাবাসী জানিয়েছেন, তিনি মানসিক রোগী ছিলেন। বৃহস্পতিবার (০৯ মার্চ) রাতে ফায়ার সার্ভিস সদর দফতর থেকে ডিউটি অফিসার এরশাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

 

তিনি জানান, অগ্নিকাণ্ডের সংবাদ পাওয়া যায় রাত পৌনে ৮টার দিকে। ঘটনাস্থলে দুটি ইউনিট কাজ করে ৮টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। উলন রোড পলাশবাগের পাশে মাদারল্যান্ড স্কুলের পঞ্চম তলায় ছাদে একটি টিন সেটের রুমে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। রুমের ভেতরে থাকা দিপু নামে একজন আগুনে পুড়ে মারা যান।

 

তদন্ত সাপেক্ষে অগ্নিকাণ্ডের সূত্রপাত সম্পর্কে জানা যাবে বলেও জানান এ ফায়ার সার্ভিস কর্মকর্তা।

 

এলাকাবাসী জানান, নিহত দিপু ওই বাড়ির মালিকের ছেলে। তিনি মানসিক রোগী। ঘটনার সময় তিনি ছাদেই ছিলেন। তার সঙ্গে থাকা একটি কুকুরও পুড়ে মারা গেছে বলে জানা গেছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।