Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ জাতীয়

রামপাল বিদ্যুৎকেন্দ্রের কয়লা নিয়ে মোংলায় ইন্দোনেশিয়ার জাহাজ

admin • 13 Jul 2023, 03:48 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
রামপাল বিদ্যুৎকেন্দ্রের কয়লা নিয়ে মোংলায় ইন্দোনেশিয়ার জাহাজ

ইন্দোনেশিয়া থেকে রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রের ৩১ হাজার মেট্রিক টন কয়লা নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে এমভি পানাগিয়া কানালা। বৃহস্পতিবার (১৩ জুলাই) সকাল ১০টায় জাহাজটি বন্দরের হাড়বাড়িয়ার ১১ নম্বর অ্যাংকোরেজে ভিড়েছে।

দুপুর থেকে জাহাজে আসা কয়লা খালাস শুরু হয়েছে বলে জানিয়েছেন জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট টগি শিপিং অ্যান্ড লজিস্টিক লিমিটেডের খুলনার সহকারী ব্যবস্থাপক খন্দকার রিয়াজুল হক।

এর আগে গত ২৬ জুন ইন্দোনেশিয়া থেকে কয়লা নিয়ে মোংলা বন্দরের উদ্দেশ্যে ছেড়ে আসে এমভি পানাগিয়া কানালা।

খন্দকার রিয়াজুল হক বলেন, জাহাজ থেকে ইতোমধ্যে কয়লা খালাস শুরু হয়েছে। খালাস শেষে কয়লাগুলো লাইটার জাহাজে করে বিদ্যুৎকেন্দ্রের জেটিতে নেওয়া হবে।

এর আগে ১০ জুন এমভি জে হ্যায়, ২৫ জুন এমভি বসুন্ধরা ইমপ্রেস, ২৯ মে এমভি বসুন্ধরা ম্যাজেস্টি জাহাজ ইন্দোনেশিয়া থেকে রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রের কয়লা নিয়ে এসেছিল মোংলা বন্দরে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।