Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন বন্ধ

admin • 17 Apr 2023, 01:59 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন বন্ধ

বাগেরহাটে যান্ত্রিক ত্রুটির কারণে রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন বন্ধ রয়েছে। সোমবার (১৭ এপ্রিল) দুপুরে বাংলাদেশ ইন্ডিয়া পার্টনারশিপ পাওয়ার কোম্পানি লিমিটেডের (বিআইএফপিসিএল) উপমহাব্যবস্থাপক আনোয়ারুল আজিম এ তথ্য নিশ্চিত করেছেন।

 

শনিবার (১৫ এপ্রিল) রাত থেকে কেন্দ্রটির উৎপাদন বন্ধ হয়ে যায়। এর আগে গত ১৪ জানুয়ারি কয়লা সংকটে বন্ধ হয়েছিল তাপ বিদ্যুৎকেন্দ্রটি।

 

উপমহাব্যবস্থাপক আনোয়ারুল আজিম জানান, কারিগরি ত্রুটির কারণে শনিবার (১৫ এপ্রিল) রাত থেকে কেন্দ্রের উৎপাদন বন্ধ রয়েছে। আশা করি, দ্রুত সময়ের মধ্যে আবারও উৎপাদন শুরু করা হবে।

 

তিনি আরও বলেন, বর্তমানে কেন্দ্রে কোনো কয়লা সংকট নেই। কেন্দ্রে পর্যাপ্ত কয়লা মজুদ রয়েছে। বেশ কিছু কয়লা আমদানি করা হয়েছে, যা এখন পথে রয়েছে। দ্রুত সমুদ্র পথে বিদ্যুৎকেন্দ্রে এসে তা পৌঁছাবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।