Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

রামগড়ে বিজিবি‌'র অভিযানে ৪৮ বোতল ভারতীয় মদ আটক

admin • 24 Jun 2023, 12:38 AM • পঠিত 1 বার
শেয়ার করুন:
রামগড়ে বিজিবি‌'র অভিযানে ৪৮ বোতল ভারতীয় মদ আটক

খাগড়াছড়ির রামগড়ে অভিযান চালিয়ে ৪৮ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে ৪৩ বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ ) বৃহস্পতিবার (২২ জুন) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এই মদ  আটক করে বিজিবি।

বিজিবি জানায়, খাগড়াছড়ির রামগড় পিলাকছড়া  ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রামগড় ৪৩ বিজিবির অন্তর্গত লক্ষীছড়া বিওপিতে কর্মরত নায়েব সুবেদার মোঃ আবুল কালাম আজাদ এর নেতৃত্বেখাগড়াছড়ির রামগড় পিলাকছড়া এলাকায় অভিযান পরিচালনা করে।

 

অভিযানে মালিকবিহীন ৪৮ বোতল ভারতীয় মদ আটক করা হয়।  এসময় মাদক চোরাকারবারীরা  বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে ৪৮ (আটচল্লিশ) বোতল ভারতীয় মদ উদ্ধার করে বিজিবি

 

উদ্ধারকৃত মাদক খাগড়াছড়ি জেলার রামগড় থানায় জিডি এন্ট্রি করার পর পরবর্তীতে ধবংস করার জন্য ব্যাটালিয়ন সদর দপ্তরে জমা রাখা হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।