Monday, 21 September 2026
শিরোনাম
খুলনা সারা দেশ

রাতের খাবার খেয়ে পুলিশ ক্যাম্পের আইসিসহ ১০ সদস্য হাসপাতালে ভর্তি

Mizanur Rahman • 20 Sep 2026, 07:53 PM • পঠিত 7 বার
শেয়ার করুন:
রাতের খাবার খেয়ে পুলিশ ক্যাম্পের আইসিসহ ১০ সদস্য হাসপাতালে ভর্তি

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানা এলাকার পাটিকাবাড়ী পুলিশ ক্যাম্পে রাতের খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন ক্যাম্পের ইনচার্জ (আইসি) মনিরুজ্জামানসহ ১০ পুলিশ সদস্য। পরে তাদের কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

শনিবার (১৯ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার দিকে ডিউটি শেষে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন তারা। সকালে অসুস্থ হয়ে পড়লে ক্যাম্পের অন্য সদস্যরা স্থানীয়দের সহযোগিতায় তাদের উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন।

 

 

কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন, অসুস্থ পুলিশ সদস্যরা কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন। তবে সবাই শঙ্কামুক্ত রয়েছেন।

 

 

কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডাক্তার আকুল উদ্দিন জানান, অসুস্থ অবস্থায় ১০ জন পুলিশ সদস্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। বর্তমানে সবাই শঙ্কামুক্ত। তবুও আমরা তাদের অবজারভেশনে আরো একদিন রাখতে চাচ্ছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে খাদ্যে বিষক্রিয়ার কারণে তারা অসুস্থ হয়ে পড়েছেন। খাবারে চেতনানাশক কোনো উপাদান ছিল কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে। এ জন্য তাদের রক্ত পরীক্ষা করা হচ্ছে।

 

 

কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ফয়সাল মাহমুদ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে খাদ্যে বিষক্রিয়ার কারণে পুলিশ সদস্যরা অসুস্থ হয়েছেন। তবে প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ কাজ করছে।

 

 

এদিকে, ১০ পুলিশ সদস্য অসুস্থ হওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চলের সৃষ্টি হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।