Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

রাতের আঁধারে কৃষকের ১২ কাঠা জমির পেঁয়াজ তছরুপের অভিযোগ

admin • 14 Feb 2023, 09:27 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
রাতের আঁধারে কৃষকের ১২ কাঠা জমির পেঁয়াজ তছরুপের অভিযোগ

কুষ্টিয়ার কুমারখালীতে রাতের আঁধারে কৃষকের ১২ কাঠা জমির পেঁয়াজ ক্ষেত তছরুপের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার বাগুলাট ইউনিয়নের দক্ষিণ মনোহারপুর গ্রামে সোমবার রাতে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্থ কৃষক ৪০ হাজার টাকার ক্ষতির সম্মুখীন হয়েছেন বলে জানা গেছে।

ক্ষতিগ্রস্থ কৃষক মোমিন মন্ডল বলেন, এ বছর তিনি ৩২ কাঠা জমিতে পেঁয়াজ চাষ করেছেন। প্রতিদিনের মতো সকালে মাঠে গিয়ে দেখেন তার প্রায় ১২ কাঠা জমির পেঁয়াজের গাছ উপরে ফেলা হয়েছে।

 

তিনি জানান তার কোন শত্রু নাই কিন্তু কেন পেঁয়াজের ক্ষেত বিনষ্ট করা হয়েছে সেটা তার বোধগম্য নয়। ১২ কাঠা জমিতে বপন করা পেঁয়াজ প্রায় ৪০ - ৫০ হাজার টাকা বিক্রি করতে পারতেন বলে জানান তিনি। সুবিচারের জন্য থানায় লিখিত অভিযোগ দিবেন বলে জানান তিনি।

 

এ বিষয়ে বাগুলাট ইউপি চেয়ারম্যান আজিজুল হক নবা বলেন, ক্ষতিগ্রস্থ কৃষক তাকে পেঁয়াজ ক্ষেত তছরুপের বিষয়টি জানিয়েছেন। তিনি কৃষককে থানায় যাওয়ার পরামর্শ দিয়েছেন।

 

উপজেলা কৃষি কর্মকর্তা দেবাশীষ কুমার দাস বলেন, খবর পেয়েছেন। খোঁজ নিতে ঘটনাস্থলে অফিস স্টাফ পাঠিয়েছেন। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।