Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

রাতেই ১৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

admin • 25 May 2025, 08:39 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
রাতেই ১৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

টানা কয়েকদিনের বৃষ্টিতে তীব্র গরম থেকে কিছুটা স্বস্তি মিললেও এখনো দাপটে রয়েছে তাপমাত্রা। এরমধ্যেই আগামী দু’দিনে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ তৈরি হতে পারে। যার প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এই অবস্থায় রাতের মধ্যেই দেশের ১৯ জেলার উপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে।

 

সহকারী আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা জানিয়েছেন, রোববার (২৫ মে) রাত ১টার মধ্যে রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেটের উপর দিয়ে দক্ষিণ-পূর্ব অথবা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

 

গত ২৪ ঘণ্টায় পটুয়াখালীতে দেশের সর্বোচ্চ ৭৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। পাশাপাশি এই সময়ে বগুড়ায় ৪০ মিলিমিটারসহ খুলনার কয়রায় ৩২, ময়মনসিংহে ৩১, সাতক্ষীরায় ২৯, বরিশালে ২৮, নেত্রকোণায় ২৬, রাজশাহীতে ২০ মিলিমিটারসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হয়েছে। এই অবস্থায় বর্ধিত ৫ দিনে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে বলেও পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।