Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

রাজশাহীতে সাংবাদিক লাঞ্ছিত, থানা ঘেরাও-বিক্ষোভ

admin • 18 Nov 2022, 10:08 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
রাজশাহীতে সাংবাদিক লাঞ্ছিত, থানা ঘেরাও-বিক্ষোভ

রাজশাহীতে পুলিশের সামনে এক জ্যেষ্ঠ সাংবাদিককে শারীরীকভাবে লাঞ্ছিত করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা না নেওয়ায় সাংবাদিকরা থানা ঘেরাও করেছেন।

 

শুক্রবার (১৮ নভেম্বর) বিকাল ৪টা থেকে সাংবাদিকরা রাজশাহী নগরীর রাজপাড়া থানা ঘেরাও করে। এসময় সাংবাদিকরা থানার সামনে রাস্তায় বসেছিলেন। তাঁরা রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএসএম সিদ্দিকুর রহমানকে প্রত্যাহারের দাবি জানিয়ে বিক্ষোভ করেন।

 

সাংদিকরা জানান, শুক্রবার সকালে নগরীর রাজপাড়া থানা থেকে সামান্য দূরত্বে অবস্থিত ‘হোটেল এক্স’ নামের একটি আবাসিক হোটেলে সংবাদ সংগ্রহ করতে গিয়ে হেনস্থার শিকার হন দৈনিক ইত্তেফাকের রাজশাহীর স্টাফ রিপোর্টার মো. আনিসুজ্জামান।

 

এই হোটেলে দুটি কোচিং সেন্টার রাজশাহীর সরকারি প্রমথনাথ (পিএন) বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে গিয়ে একটি অনুষ্ঠান করছিল। সম্প্রতি এই হোটেলে ডিজে পার্টির অশ্লীল নৃত্যের দৃশ্য সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। এ নিয়ে ব্যাপক সমালোচনা হয়।

 

এই বিতর্কিত আবাসিক হোটেলে স্কুলের শিক্ষার্থীদের কেন নেওয়া হয়েছে সে ব্যাপারে একজন অভিভাবক সাংবাদিক আনিসুজ্জামানকে ফোন করে জানালে তিনি তা দেখতে গিয়েছিলেন।

   

এ সময় তিনি দেখেন, হোটেলের দোতলায় শিক্ষার্থীদের নিয়ে নাচগানের অনুষ্ঠান চলছে। সাংবাদিক আনিসুজ্জামান এর একটি ছবি নিয়ে বের হচ্ছিলেন। তখন হোটেলের কর্মীরা তাকে আটকে রাখে। শারীরীক ও মানসিক নির্যাতন করে তার ফোন থেকে ছবি ডিলিট করার চেষ্টা করা হয়।

   

খবর পেয়ে সেখানে ছুটে যান রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি রফিকুল ইসলাম ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের যুগ্ম মহাসচিব রাশেদ রিপনসহ কয়েকজন সাংবাদিক। তাঁরা প্রায় এক ঘণ্টা অবরুদ্ধ থাকা সাংবাদিক আনিসুজ্জামানকে পুলিশের উপস্থিতিতে উদ্ধার করে হোটেল থেকে বের করে।

   

তখন হোটেলের কর্মীরা আবারও পুলিশের সামনেই সাংবাদিক আনিসুজ্জামানকে শারীরীকভাবে লাঞ্ছিত করে। এ সময় ওই এলাকার এক সন্ত্রাসীকে হোটেল কর্তৃপক্ষের পক্ষ নিয়ে সাংবাদিকদের প্রকাশ্যেই হত্যার হুমকি দেয় বলে অভিযোগ করেন সাংদিকরা।

   

এ সময় সাংবাদিকরা হোটেলের এক্সের সামনে অবস্থান নিয়ে অভিযুক্তদের আটকের দাবি জানালে পুলিশ দুজনকে থানায় নেয়। কিন্তু থানায় নেওয়ার পর আইনগত ব্যবস্থা নিতে গড়িমশি করে অভিযোগ থানার ওসি বিরুদ্ধে। এছাড়া সাংবাদিক নেতাদের সঙ্গে ঔর্দ্ধত্যপূর্ণ আচরণ করেন। এর প্রতিবাদে সাংবাদিকরা থানার সামনে অবস্থান কর্মসূচি শুরু করে। তারা ওসিকে প্রত্যাহারের দাবি জানান।

 

রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মুখপাত্র রফিকুল আলম জানান, সাংবাদিকদের থানা ঘেরাও করে অবস্থান কর্মসূচির কথা তিনি জেনেছেন। এ ব্যাপারে প্রযোজনীয় পদক্ষেপ নেয়া হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।