Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ এসএসসি ২০২৬

রাজশাহী বোর্ডে পাসের হার ৬৩.৬৭ শতাংশ

admin • 10 Aug 2026, 10:44 AM • পঠিত 2 বার
শেয়ার করুন:
রাজশাহী বোর্ডে পাসের হার ৬৩.৬৭ শতাংশ

২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষায় রাজশাহী শিক্ষা বোর্ডে পাসের হার দাঁড়িয়েছে ৬৩.৬৭ শতাংশ। সোমবার (১০ আগস্ট) সকালে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন ফলাফল প্রকাশ করেন।

প্রকাশিত ফলাফলের তথ্য অনুযায়ী, রাজশাহী বোর্ডে এবার মোট ১ লাখ ৭৮ হাজার ৯৫২ জন পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছিল ১ লাখ ৭৬ হাজার ৪৪ জন। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১ লাখ ১২ হাজার ৮৬ জন শিক্ষার্থী। এ বোর্ডে ছেলেদের পাসের হার ৫৭.৩৩ শতাংশ হলেও বাজিমাত করেছে মেয়েরা; ছাত্রীদের পাসের হার দাঁড়িয়েছে ৭০.৭৩ শতাংশ।

উল্লেখ্য, এ বছর দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৬৪.০৫ শতাংশ। আর মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডসহ সব বোর্ড মিলিয়ে দেশজুড়ে সর্বমোট পাসের হার ৬২.২৫ শতাংশ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।