Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

রাজবাড়ীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হা‌রিয়ে দুজনের মৃত্যু

admin • 12 Mar 2024, 03:03 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
রাজবাড়ীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হা‌রিয়ে দুজনের মৃত্যু

রাজবাড়ী সদর উপ‌জেলার কামাল‌দিয়া-আলীপুর আঞ্চ‌লিক সড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হা‌রি‌য়ে রাস্তার পা‌শের খা‌লে প‌ড়ে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১২ মার্চ) সকাল সা‌ড়ে ৬টার দি‌কে আলীপু‌রের শা‌ন্তিনগর এলাকায় এ দুর্ঘটনা ঘ‌টে।

এতে ঘটনাস্থ‌লেই মৃত্যু দুই মোটরসাইকেল আরোহীর। নিহতরা হলেন, সদর উপজেলার কামালদিয়া গ্রামের আব্দুর রবের ছেলে সোহাগ ও লাল মিয়ার ছেলে রাজন শেখ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আলীপুর ইউনিয়ন প‌রিষদের চেয়ারম্যান আবু বক্কর সি‌দ্দিক জনান, মোটরসাইকেল‌টি নিয়ন্ত্রণ হা‌রি‌য়ে রাস্তার পা‌শের খা‌লে প‌ড়ে যায়। ঘটনাস্থ‌লেই দুজনের মৃত্যু হয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে বলেও জানান তিনি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।