Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

রাজবাড়ীতে মাইক্রোবাস চাপায় নৌবা‌হিনী কর্মকর্তার মৃত্যু

admin • 29 Jun 2023, 09:25 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
রাজবাড়ীতে মাইক্রোবাস চাপায় নৌবা‌হিনী কর্মকর্তার মৃত্যু

কু‌ষ্টিয়া-রাজবাড়ী আঞ্চ‌লিক মহাসড়কের রাজবাড়ী সদরের কল্যাণপুরে দ্রুত গ‌তির মাইক্রোবা‌স চাপায় সজীব মোল্লা (২২) না‌মে এক নৌবা‌হিনীর কর্মকর্তার মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৯ জুন) দুপুর আড়াইটার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত সজীব মোল্লা রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়নের কল্যাণপুর গ্রা‌মের লোকমান মোল্লা।

আহলাদীপুর হাইওয়ে থানার ওসি তরিকুল ইসলাম জানান, দুপুরে মোটরসাইকেল নিয়ে নিহত সবুজসহ দুইজন গোয়ালন্দ মো‌ড়ের দি‌কে যা‌চ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবা‌সের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ছিটকে পড়ে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান সবুজ। এ সময় পালিয়ে ঘাতক মাইক্রোবাসটি।

তিনি আরও বলেন, সম্প্রতি সজীব নৌবা‌হিনীর অ‌ফিসার হিসেবে চাকরি পেয়েছেন। তার প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। প্রশিক্ষণ শেষ করে তিনি কয়েকদিন আগে বাড়িতে এসেছিলেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।