Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ শোক দিবস

রাজধানীর বনশ্রীতে যাত্রীবাহী বাস উল্টে খাদে

admin • 30 Nov 2024, 07:28 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
রাজধানীর বনশ্রীতে যাত্রীবাহী বাস উল্টে খাদে

রাজধানীর বনশ্রীতে আলিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস উল্টে খাদে পড়েছে। এ দুর্ঘটনায় হতাহতের সংখ্যা এখনো জানা যায়নি। বাসটি উদ্ধারের চেষ্টা চালাচ্ছে পুলিশ ও ফায়ার সার্ভিস।

শনিবার পৌনে ছয়টার দিকে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে বলে স্থানীয়দের বরাত দিয়ে জানিয়েছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আক্তার ইনডিপেনডেন্ট ডিজিটালকে বলেন, রাজধানীর বনশ্রী এলাকায় আলিফ পরিবহনের ওই বাসটি উদ্ধারে ফায়ার সার্ভিসের একটি ইউনিট কাজ করছে। পাঁচজন আহত হয়েছে বলে প্রাথমিকভাবে স্থানীয়দের বরাতে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।

 

বাসটি উদ্ধারের পর হতাহতের প্রকৃত সংখ্যা জানা যাবে বলে জানান ডিউটি অফিসার রোজিনা আক্তার।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।