Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

রাজধানীর পূর্ব বাড্ডায় বোমা তৈরির কারখানার সন্ধান, ঘিরে রেখেছে র‌্যাব

admin • 22 May 2024, 09:56 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
রাজধানীর পূর্ব বাড্ডায় বোমা তৈরির কারখানার সন্ধান, ঘিরে রেখেছে র‌্যাব

রাজধানীর পূর্ব বাড্ডার টেকপাড়া এলাকায় একটি বাড়িতে বিপুল পরিমাণ হাতবোমাসহ বোমা তৈরির কারখানার সন্ধান পাওয়া গেছে। বাড়িটি ঘিরে রেখেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

এরই মধ্যে ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে র‌্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিট।

বুধবার (২২ মে) রাত সাড়ে ৯টার দিকে র‌্যাব-৩ এর র‍্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফিরোজ কবীর এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানিয়েছেন, পূর্ব বাড্ডার টেকপাড়া এলাকার ওই বাড়িতে বিপুল হাতবোমা ও বোমা তৈরির কারখানার সন্ধান পাওয়া গেছে। র‍্যাব-৩ এর সদস্যরা বাড়িটি ঘিরে রেখেছেন।

অভিযান শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও জানিয়েছেন র‌্যাবের এই কর্মকর্তা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।