Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২৩

admin • 30 Mar 2024, 04:27 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২৩

রাজধানীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ২৩ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ সময় তাদের কাছ থেকে ৩২৮ পিস ইয়াবা, ৯৫ গ্রাম হেরোইন ও ৪ কেজি ৬৫০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।

শুক্রবার (২৯ মার্চ) ভোর ৬টা থেকে শনিবার (৩০ মার্চ) ভোর ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) কে এন রায় নিয়তি জানান, তাদের নামে ডিএমপির বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৪টি মামলা করা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।