Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ জাতীয়

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১৮

admin • 01 May 2023, 12:09 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
রাজধানীতে মাদকবিরোধী অভিযানে  গ্রেপ্তার ১৮

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ১৮ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

 

এসময় গ্রেপ্তারদের কাছ থেকে মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। এছাড়া ডিএমপির বিভিন্ন থানায় তাদের বিরুদ্ধে ১৩টি মামলা দায়ের করা হয়েছে।

 

সোমবার (১ মে) বিকেলে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

 

ডিএমপির পক্ষ থেকে বলা হয়, ডিএমপির নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে রোববার (৩০ এপ্রিল) সকাল ছয়টা থেকে আজ (সোমবার) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে থেকে ৫০৯ পিস ইয়াবা ও ৬৬ কেজি ৪৭০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৩টি মামলা দায়ের করা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।