Thursday, 3 September 2026
শিরোনাম
রাজনীতি

রাজধানীতে বিএনপির হারিকেন মিছিল

admin • 06 Jun 2023, 09:49 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
রাজধানীতে বিএনপির হারিকেন মিছিল

রাজধানীতে হারিকেন মিছিল করেছে বিএনপি ও তার অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বিএনপির সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে মঙ্গলবার (৬ জুন) রাত ৮টার দিকে এই মিছিল অনুষ্ঠিত হয়।

লোডশেডিং ও বিদ্যুৎ খাতে ‘দুর্নীতির’ প্রতিবাদে এই মিছিল নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে নাইটিঙ্গেল মোড় ঘুরে ফের নয়াপল্টনে সামনে গিয়ে শেষ হয়।

 

মিছিলে বিএনপির নির্বাহী কমিটির সদস্য আমিনুল ইসলাম, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি জাহিদুল কবির, যুবদলের সহসাধারণ সম্পাদক আলমগীর হাসান সোহান, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান আসলাম ও ঢাকা কলেজের সভাপতি শাহিনুর রহমান শাহিনসহ অনেকেই উপস্থিত ছিলেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।