Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

রাজধানীতে বাসের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের

admin • 14 Jan 2025, 08:29 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
রাজধানীতে বাসের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের

রাজধানীর খিলক্ষেতের কুড়িল বিশ্বরোডের ফ্লাইওভারে একটি দ্রুতগতির বাসের ধাক্কায় আকিলুল ইসলাম মন্ডল (৩৫) নামে এক ভ্যানচালকের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।

 

আজ মঙ্গলবার বিকেল সাড়ে তিনটার দিকে মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে সাতটার দিকে মারা যান তিনি।

 

জানা যায়, আকিলুল ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার ঠ্যাংগাতী গ্রামের আতর মন্ডলের ছেলে। বর্তমানে তিনি বসুন্ধরার মৃধাবাড়ী এলাকায় ভাড়া থাকতেন।

 

হাসপাতালে নিয়ে আসা পথচারী ইব্রাহিম জানান, আজ দুপুরে ভ্যান চালিয়ে খিলক্ষেত থানার কুড়িল বিশ্বরোড ফ্লাইওভার উপরে যাওয়ার সময় পিছন থেকে দ্রুতগতির একটি বাস তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হয় ওই ব্যক্তিটি। প্রথমে তাকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে এলে জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে।

 

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, ওই ভ্যান চালকের মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।