Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

রাজধানীতে বাসের ধাক্কায় যুবকের মৃত্যু

admin • 23 Dec 2023, 05:43 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
রাজধানীতে বাসের ধাক্কায় যুবকের মৃত্যু

রাজধানীর যাত্রাবাড়ীর সায়দাবাদ বাস টার্মিনাল এলাকায় বাসের ধাক্কায় মো. শান্ত (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুর ২টা ৩০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

 

মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে বিকেল সাড়ে ৪টার দিকে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

নিহত শান্তর গ্রামের বাড়ি নরসিংদী জেলায়। বর্তমানে তিনি হানিফ যাত্রীবাহী বাসের সহকারী হিসেবে কর্মরত আছে। বাসের ভিতরেই রাত্রে ঘুমাতেন তিনি।‌

 

তাকে হাসপাতালে নিয়ে আসা সহকর্মী সুমন মিয়া জানান, আজ দুপুরের দিকে টার্মিনালের ভেতরে থেমে থাকা হানিফ পরিবহনের বাসটি মেরামত করছিলেন তিনি। এমন সময় সেন্টমার্টিন দ্বীপ নামে একটি বাস পেছনের দিকে এসে ধাক্কা দিলে গুরুতর আহত হন তিনি।

 

আমরা প্রথমে তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতাল নিয়ে যাই। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজে আনা হলে চিকিৎসক জানান শান্ত আর বেঁচে নেই।

 

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া চিকিৎসকের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা–পুলিশকে জানানো হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।