জেলার খবর
রাজধানীতে বাস কাউন্টারে চাঁদাবাজি, ৪ হিজরা আটক
admin
• 03 Sep 2022, 07:48 PM
• পঠিত 1 বার
রাজধানীর উত্তরা এলাকায় বাস কাউন্টারে চাঁদাবাজির অভিযোগে চার হিজড়াকে আটক করা হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উত্তরা পশ্চিম থানার ৭ নম্বর সেক্টরের বিএনএস টাওয়ারের সামনে থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- মৌসুমী হিজড়া (৩২), অনিকা হিজড়া (১৯), তুলী হিজড়া (২৪) ও দুলী হিজড়া (২৫)। এ বিষয়ে উত্তরা পশ্চিম থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, অভিযুক্তরা স্থানটিতে এনা পরিবহণের ম্যানেজার জিয়াউল হকের কাছে দুই হাজার টাকা চাঁদা দাবি করেন।
ভুক্তভোগী টাকা দিতে অস্বীকৃতি জানালে একপর্যায়ে তার পকেট থেকে হিজড়া সদস্যরা ১০১০ টাকা ছিনিয়ে নেয় এবং আরও ৪৯০ টাকা দাবি করে কাউন্টারে হৈচৈ শুরু করে দেয়। বিষয়টি তিনি পুলিশকে জানালে পুলিশ গিয়ে ৪ জনকে আটক করে।
তিনি জানান, আটকরা দীর্ঘদিন ধরেই এই এলাকায় বিভিন্ন যানবাহন থেকে চাঁদাবাজি করতেন। দাবিকৃত টাকা না দিলে তারা বাস কাউন্টার এবং গাড়িতে রীতিমতো তাণ্ডব চালাতেন এবং সেই সঙ্গে যাত্রীদের সঙ্গে অশ্লীল আচরণ করতেন।
এ ঘটনায় ভুক্তভোগী জিয়াউল হক বাদী হয়ে দ্রুত বিচার আইনে উত্তরা পশ্চিম থানায় একটি মামলা দায়ের করেছেন বলে জানিয়েছে পুলিশ।
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।





