Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

রাজধানীতে পার্কিংয়ে রাখা প্রাইভেটকারে মিলল দুই মরদেহ

admin • 11 Aug 2025, 06:58 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
রাজধানীতে পার্কিংয়ে রাখা প্রাইভেটকারে মিলল দুই মরদেহ

রাজধানীর মৌচাকে ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজের বেইজমেন্ট ২ এর পার্কিংয়ে থাকা একটি প্রাইভেটকার থেকে দুই জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (১১ আগস্ট) দুপুরের দিকে মরদেহ দু’টি উদ্ধার করা হয়।

 

মৃতদেহ দুটি পুরুষের। তাদের নাম-পরিচয় এখনো নিশ্চিত হতে পারেনি আইন-শৃঙ্খলা বাহিনী।

 

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, একটি মরদেহ ড্রাইভারের পাশের সিটে পড়েছিল, আরেকটি ছিল পেছনের সিটে। মরদেহ দুটির মুখ ও মাথা থেতলানো তবে শরীরের বাকি অংশ অক্ষত।

 

টয়োটা ব্র্যান্ডের প্রাইভেটকারটির নম্বর ঢাকা মেট্রো গ ৩৬৩৭৪৫।

 

সিরাজুল ইসলাম মেডিকেল কলেজের সিকিউরিটি ইনচার্জ মিজান জানান, সকাল ৭টার দিকে গাড়িটি পার্কিংয়ে প্রবেশ করে। ১১টার দিকে বেইজমেন্টে গেলে মরদেহ দুটি দেখতে পান তিনি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।