Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ জাতীয়

রাজধানীতে ডিএমপির মাদক বিরোধী অভিযানে গ্রেপ্তার ৫২

admin • 29 Aug 2023, 04:43 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
রাজধানীতে ডিএমপির মাদক বিরোধী অভিযানে গ্রেপ্তার ৫২

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৫২ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

 

গ্রেপ্তরের পর তাদের কাছ থেকে ৮৫ হাজার ০৫ পিস ইয়াবা, ২৪ কেজি ২০০ গ্রাম গাঁজা, ৬৭ গ্রাম ৯১ পুরিয়া হেরোইন, ৬ বোতল বিদেশিমদ ও ১৫টি নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়।

 

গতকাল সোমবার সকাল ছয়টা থেকে (২৯ আগষ্ট) মঙ্গলবার সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধারসহ তাদেরকে গ্রেফতার করা হয়।

 

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৮টি মামলা দায়ের করা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।