Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে দুই দিনে ডিএমপির ২৫৯৬ মামলা

admin • 26 Dec 2024, 05:40 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে দুই দিনে ডিএমপির ২৫৯৬ মামলা

রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনে গত দুই দিনে দুই হাজার ৫৯৬টি মামলা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।

 

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

 

তালেবুর রহমান বলেন, গত মঙ্গলবার (২৪ ডিসেম্বর) ও পরদিন বুধবার ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়েছে। এ ছাড়া অভিযানকালে ১০২টি গাড়ি ডাম্পিং ও ৯২টি গাড়ি রেকার করা হয়েছে।

 

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ডিসি তালেবুর রহমান।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।