Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

রাজধানীতে ট্রাকের ধাক্কায় শ্রমিকের মৃত্যু

Mohiuddin Ahmad Tanveer • 08 Feb 2023, 02:17 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
রাজধানীতে ট্রাকের ধাক্কায় শ্রমিকের মৃত্যু

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে রাস্তা পারাপারের সময় ট্রাকের ধাক্কায় এক শ্রমিক নিহত হয়েছেন। বুধবার সকাল ৭টার দিকে হাসনাবাদ ব্রিজের ঢাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শ্রমিকের নাম পানতোষ মণ্ডল (৫০)।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাস্তা পার হওয়ার সময় বেপরোয়া গতির একটি ট্রাক তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্ত্রী মনিকা মণ্ডল জানান, তিনি একটি অ্যালুমিনিয়াম কারখানায় কাজ করতেন। সকালে কারখানায় যাওয়ার সময় হাসনাবাদ ব্রিজের ঢালে রাস্তা পার হওয়ার সময় একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে তিনি আহত হন। পরে খবর পেয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে সকাল ৮টার সময় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পানতোষ মণ্ডল ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের রাজেন্দ্র নগর এলাকার মিঠাই মণ্ডলের সন্তান। তার দুই কন্যা রয়েছে।

ঢামেকের পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. বাচ্চু মিয়া গণমাধ্যমকে জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।