Thursday, 3 September 2026
শিরোনাম
জাতীয় জেলার খবর

রাজধানীতে গাড়ির ধাক্কায় নারী নিহত

admin • 09 Sep 2022, 11:29 AM • পঠিত 2 বার
শেয়ার করুন:
রাজধানীতে গাড়ির ধাক্কায় নারী নিহত

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় আনুমানিক ৩০ বছর বয়সী এক অজ্ঞাত নারী নিহত হয়েছেন। শুক্রবার (৯ সেপ্টেম্বর) সকালে শাহবাগে আব্দুল গনি সড়কে এ ঘটনা ঘটে।

 

শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) আরাফাত বলেন, গাড়ির ধাক্কা লাগার পর ওই নারীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

   

তিনি বলেন, নিহতের পরিচয় এখনো জানা যায়নি। প্রযুক্তির সহায়তা পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে।

   

মরদেহটি ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।