Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

রাজধানীতে কোরবানির মাংসের অস্থায়ী দোকানে উপচে পড়া ভিড়

admin • 28 May 2026, 10:29 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
রাজধানীতে কোরবানির মাংসের অস্থায়ী দোকানে উপচে পড়া ভিড়

দেশজুড়ে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদুল আজহা পালিত হচ্ছে। ঈদের নামাজ ও কোরবানি শেষে যথানিয়মে গরিব-অসহায় মানুষের মাঝে মাংস বিলিয়ে দিচ্ছেন সামর্থ্যবানেরা। তবে ঈদের দিন দুপুরে সেই মাংসেরই একটি অংশ আবার রাজধানীর বিভিন্ন এলাকার সড়কের পাশে বিক্রি হতে দেখা গেছে। বাজারমূল্যের চেয়ে কম দামে মাংস কিনতে এসব অস্থায়ী দোকানে নিম্ন ও মধ্যবিত্ত মানুষের উপচে পড়া ভিড় ছি চোখে পড়ার মতো।

বৃহস্পতিবার (২৮ মে) রাজধানীর বাংলামোটর, হাতিরপুল, কারওয়ান বাজার ও মিরপুর এলাকার বিভিন্ন সড়ক ঘুরে এমন চিত্র দেখা গেছে। কোথাও ফুটপাতের ওপর পলিথিন বিছিয়ে, আবার কোথাও ছোট টেবিল সাজিয়ে বিক্রি করা হচ্ছিলো গরু ও খাসির মাংস, ভুঁড়ি, মাথা, পা ও হাড়।

প্রতি বছরই ঈদের দিন রাজধানীর বিভিন্ন এলাকায় এ ধরনের অস্থায়ী মাংসের বাজার বসতে দেখা যায়। মূলত বিভিন্ন বাসাবাড়ি থেকে দুস্থ মানুষেরা যে মাংস সাহায্য হিসেবে পান, তার একটি অংশ তারা নিজেদের অন্যান্য জরুরি প্রয়োজন মেটাতে এসব মৌসুমি ব্যবসায়ীদের কাছে বিক্রি করে দেন। আবার অনেকে সরাসরি সংগ্রহ করে এনে বাজারের তুলনায় কিছুটা কম দামে বিক্রি করেন।

সরেজমিনে বাংলামোটর ও হাতিরপুল এলাকায় দেখা যায়, বিক্রেতারা সারিবদ্ধভাবে মাংসের পসরা সাজিয়ে বসেছেন। প্রতি কেজি গরুর মাংস বিক্রি হচ্ছে ৬৫০ থেকে ৭০০ টাকায়। কোথাও আবার মিশ্র মাংস ও হাড়সহ বিক্রি হচ্ছে আরও কম দামে।

রাজধানীর বাংলামোটর মোড়ে এক মাংস বিক্রেতা গণমাধ্যমকে জানান, শহরের বিভিন্ন স্থান থেকে কোরবানির পশুর মাংস, মাথা, পা ও হাড় সংগ্রহ করে এনে এখানে বিক্রি করছেন। কম দামে পাওয়ায় নিম্নআয়ের মানুষ ও শ্রমজীবীরা বেশি কিনছেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।