Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

রাঙামাটিতে সন্ধ্যা ৭টার পর শপিংমল-দোকান বন্ধের নির্দেশ

admin • 24 Apr 2026, 05:13 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
রাঙামাটিতে সন্ধ্যা ৭টার পর শপিংমল-দোকান বন্ধের নির্দেশ

রাঙামাটির সব ধরনের শপিংমল, মার্কেট ও দোকানপাট সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ করার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। একইসঙ্গে সব ধরনের আলোকসজ্জা পরিহার এবং বিলবোর্ডের বাতিও নির্ধারিত সময়ের মধ্যে নেভানোর নির্দেশ দেয়া হয়েছে। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রাঙামাটি জেলা প্রশাসকের কার্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। 

এতে বলা হয়, সব শপিংমল, বাজার ও দোকানপাট সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ করতে হবে। দোকান বা বিপণিবিতানে কোনো ধরনের অতিরিক্ত আলোকসজ্জা করা যাবে না। এছাড়া রাস্তার পাশের সব বিলবোর্ডের বাতিও সন্ধ্যা ৭টার মধ্যে নেভাতে হবে। চলমান বা অনুমোদিত মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসমূহ সন্ধ্যা ৭টার মধ্যে কার্যক্রম শেষ করবে। কোনো ধরনের অনুমোদনহীন বা অবৈধ মেলা পরিচালনা করা যাবে না এবং অবিলম্বে তা বন্ধের নির্দেশ দেয়া হয়েছে।

জেলা পশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মূলত বিদ্যুৎ ও বৈদ্যুতিক যন্ত্রপাতি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার লক্ষ্যে এবং জাতীয় জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে এই পদক্ষেপ নেয়া হয়েছে। 

বনরুপা ব্যবসায়ী সমিতির সভাপতি মো. জসিম উদ্দিন বলেন, সন্ধ্যা ৭ টার পর কোনো দোকান যাতে খোলা না থাকে সেই বিষয়ে সব ব্যবসায়ীদের জানানো হয়েছে। গতকালও সন্ধার পর সব দোকান বন্ধ করা হয়। 

 

জেলা প্রশাসক নাজমা আশরাফী বলেন, দেশের সামগ্রিক বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জ্বালানি সাশ্রয়ে এই সিদ্ধান্ত মেনে চলা সবার নাগরিক দায়িত্ব। তিনি আরও বলেন, যারা এই আদেশ অমান্য করবে এবং অপ্রয়োজনীয় আলোকসজ্জা চালিয়ে যাবে, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।