Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ জেলার খবর শোক দিবস

রাঙামাটিতে পূর্ণার্থীবাহী বাস উল্টে আহত ২০

admin • 29 Nov 2024, 12:16 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
রাঙামাটিতে পূর্ণার্থীবাহী বাস উল্টে আহত ২০

রাঙামাটির মানিকছড়ি এলাকায় পূর্ণার্থীবাহী বাস উল্টে ২০ জন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠায়।

   

শুক্রবার (২৯ নভেম্বর) সকালে রাঙ্গুনিয়া থেকে রাজবনবিহারে ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে আসার পথে মানিকছড়ি মুন্সি আব্দুর রউফ চত্ত্বর এলাকায় রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।

বাসে থাকা যাত্রীরা জানায়, ৪০ জনের একটি বাসে করে সকালে রাঙ্গুনিয়া থেকে রাঙামাটি রাজবনবিহারে ধর্মীয় অনুষ্ঠানে যোগ দেয়ার জন্য আসছিলাম। এমন সময় মানিকছড়ি নামক স্থানে বাসটি নিয়ন্ত্রণে হারিয়ে উল্টে যায়। এসময় অনেকে আহত হয়েছেন।

 

রাঙামাটি জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সাদিয়া চৌধুরী জানান, আহতদের চিকিৎসা দেয়া হয়েছে। এর মধ্যে গুরতর আহত তিনজনকে চট্টগ্রাম রেফার করা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।