Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

রাকসু নির্বাচন: ১৪ প্রার্থীর মনোনয়ন পত্র প্রত্যাহার

admin • 13 Sep 2025, 08:16 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
রাকসু নির্বাচন: ১৪ প্রার্থীর মনোনয়ন পত্র প্রত্যাহার

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে মোট ১৪ জন পদপ্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছেন। শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টায় রাকসুর কোষাধ্যক্ষের কার্যালয়ের সামনে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ. নজরুল ইসলাম।

 

প্রধান নির্বাচন কমিশনার বলেন, রাকসু'র ২৩টি পদে ১১ জন এবং সিনেট ছাত্র প্রতিনিধি পদে ৩ জন মনোনয়ন পত্র প্রত্যাহার করেছেন। শনিবারই ছিল মনোনয়ন পত্র প্রত্যাহারের জন্য নির্ধারিত দিন। তবে, আবাসিক হলের তথ্য এখনো পাওয়া যায়নি।

প্রধান নির্বাচন কমিশনার জানান, সহ-সভাপতি পদে ২ জন, সাধারণ সম্পাদক পদে ১ জন, সহ-পরিবেশ সম্পাদক পদে ২ জন, নারী বিষয়ক সম্পাদক পদে ১ জন, বিতর্ক সম্পাদক ১ জন, সহ-ক্রিড়া সম্পাদক পদে ১ জন, সংস্কৃতি সম্পাদক পদে ১ জন, সহ-মিডিয়া ও প্রকাশনা সম্পাদক পদে ১ জন ও কার্যনির্বাহী পদে ১ জন মনোনয়ন প্রত্যাহার করেছেন।

প্রেস ব্রিফিংয়ে অন্যদের মধ্যে প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক সেতাউর রহমান উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, সর্বশেষ সংশোধিত তফসিল অনুযায়ী, প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ১৪ সেপ্টেম্বর। ওই দিনই শুরু হবে আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা। এরপর ২৫ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অ্যাকাডেমিক ভবনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। একই দিন ভোট গণনা ও ফলাফল ঘোষণা করা হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।