Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

রাউজানে বাস-সিএনজি অটোরিকশার সংঘর্ষ, নিহত ১

admin • 10 Dec 2023, 09:59 AM • পঠিত 1 বার
শেয়ার করুন:
রাউজানে বাস-সিএনজি অটোরিকশার সংঘর্ষ, নিহত ১

রাউজানে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মো. ইলিয়াছ মিয়া (২৫) নামে অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছে নারী-শিশুসহ তিন যাত্রী। আহত তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

   

শনিবার (৯ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে সড়কের রাউজান পৌরসভার ৩নং ওয়ানডের কুন্ডেশ্বরীস্থ বড়পুল নামক স্থানে এ দুর্ঘটনায় ঘটে।

   

নিহত ইলিয়াছ মিয়া রাউজানের হলদিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের জানি পাথর এলাকার মোহাম্মদ আলী প্রকাশ বাহাদুরের ছেলে।

   

আহতরা হলেন- পৌরসভার ৫নং ওয়ার্ডের মৃত আবুল কাসেমের স্ত্রী রুনা আকতার (৪০), তার মেয়ে রিনি আকতার (১২) ও একই এলাকার ফটো আকতার (৩৫)।

   

রাউজান হাইওয়ে থানার ইনচার্জ মোজাম্মেল হক বলেন, রাউজান থেকে শহরমুখী একটি বাস (চট্ট মেট্রো-জ-১১-০৪৪০) সড়কের উন্নয়ন কাজ চলার কারণে উল্টো পথে হয়ে যাচ্ছিল। এসময় হাটহাজারী থেকে যাত্রী নিয়ে রাউজানমুখী একটি সিএনজি অটোরিকশা (চট্টগ্রাম-থ-১৪-৪৪৬৫) মুখোমুখি সংঘর্ষ হয়।

   

এতে ঘটনাস্থলে প্রাণ হারান সিএনজি চালক মো. ইলিয়াছ। আহত হন তিন যাত্রী।

 

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে গহিরা জেকে মেমোরিয়াল হসপিটাল নিয়ে গেলে সেখানে ইলিয়াছকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এসময় আহত অন্যদের অবস্থা গুরুতর হওয়ায় চমেক হাসপাতালে পাঠান।

   

জেকে হাসপাতালের ডিজিএম মোহাম্মদ বশিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে নগরীর চকেম হাসপাতালে পাঠানো হয়।

 

রাউজান হাইওয়ে থানার মোজাম্মেল হক জানান, দুর্ঘটনাকবলিত বাস ও সিএনজি দুটি জব্দ করা হয়। তবে বাসের চালক ও হেলপার পালিয়ে যায়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।