Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

রসিক নির্বাচন : ৮৬ কেন্দ্র ঝুঁকিপূর্ণ, পরিস্থিতি খারাপ হলে ভোট বন্ধ : ইসি

admin • 26 Dec 2022, 09:25 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
রসিক নির্বাচন : ৮৬ কেন্দ্র ঝুঁকিপূর্ণ, পরিস্থিতি খারাপ হলে ভোট বন্ধ : ইসি

নির্বাচন কমিশনার (ইসি) বেগম রাশেদা সুলতানা বলেছেন, গাইবান্ধার নির্বাচনের মতো রংপুর সিটি করপোরেশন নির্বাচনে সমস্যা হলে ভোট বন্ধ করে দেওয়া হবে।

আজ সোমবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

ইসি রাশেদা বলেন, ‘রংপুর সিটি করপোরেশন নির্বাচনে আমরা ৮৬টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছি। তার জন্য আলাদা ব্যবস্থা নেওয়া হয়েছে।’

তিনি বলেন, ‘আমরা সিসি ক্যামেরার মাধ্যমে এই কেন্দ্রগুলো নিবিড় পর্যবেক্ষণ করব। গাইবান্ধার মতো কোনো সমস্যা দেখা গেলে সঙ্গে সঙ্গে নির্বাচন বন্ধ করে দেওয়া হবে। আমরা গাইবান্ধা নির্বাচনে অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি। রংপুরে সমস্যা হলে ভোট বন্ধ করে দেওয়া হবে। আমরা সুষ্ঠু নির্বাচন চাই।’

ইসি রাশেদা বলেন, ‘সবাই মিলে নির্বাচন করতে হবে। প্রার্থীদের আচরণ হবে বিধিমালা অনুযায়ী। আমাদের লোকবল খুব বেশি নেই, তবু আমরা সুষ্ঠু নির্বাচনের জন্য চেষ্টা করব। ’

ইভিএমে ২২৯টি কেন্দ্রে ভোটগ্রহণ হবে। প্রতিটি কেন্দ্রে বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা। নির্বাচন পর্যবেক্ষণে বসানো হয়েছে এক হাজার ৮০৭ সিসিটিভি ক্যামেরা।

এর মধ্যে ৮৬টি কেন্দ্র ঝুঁকিতে রয়েছে, যেগুলোকে গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে প্রশাসন। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে বাড়তি নিরাপত্তা জোরদার করা হয়েছে।

নগরীতে ১১ প্লাটুন বিজিবির সঙ্গে থাকছেন একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট, ১৭ প্লাটুন র‍্যাব ও ৩৩ প্লাটুন পুলিশ থাকবে। মাঠে থাকবেন ৩৩ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ১৬ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।