Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ ক্যাম্পাস

রমজানে অসহায়দের মাঝে ইফতার বিতরণ করলেন জবি ছাত্রদলের আহ্বায়ক সদস্য সোহান

Inam Ahsan • 20 Mar 2026, 05:49 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
রমজানে অসহায়দের মাঝে ইফতার বিতরণ করলেন জবি ছাত্রদলের আহ্বায়ক সদস্য সোহান
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সামনে অসহায় ও দুস্থ মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছেন জবি ছাত্রদলের আহ্বায়ক সদস্য তামাসুল ইসলাম সোহান। পবিত্র রমজান মাস উপলক্ষে এই উদ্যোগ গ্রহণ করা হয়। এ সময় তামাসুল ইসলাম সোহান বলেন, রমজান আত্মত্যাগ ও সহমর্মিতার মাস। তিনি জানান, সমাজের সকল মানুষের মাঝে আনন্দ ভাগ করে নেওয়াই তাদের মূল লক্ষ্য। অসহায় মানুষের মুখে হাসি ফোটানো এবং দেশকে একটি সুসংগঠিত অবস্থানে নিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। তিনি আরও বলেন, “আমরা তারেক রহমানের আদর্শ বাস্তবায়নের মাধ্যমে দেশকে এগিয়ে নিতে চাই। ইনশাআল্লাহ ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে এবং সকলকে সাথে নিয়েই এগিয়ে যাওয়ার চেষ্টা করবো।” এ সময় তিনি জিয়া পরিবারের সকল সদস্যের জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেন এবং দেশের অগ্রগতির জন্য তারেক রহমানের সুস্থতা কামনা করেন।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।